পারিবারিক দ্বন্দ্ব নিজ গায়ে কেরোসিন ঢেলে দগ্ধ গৃহবধূ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7324

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7324, 'post_views_count', '0')

0

ছাতকে পারিবারিক দ্বন্দ্বে মনি বেগম (৩০) নামে এক গৃহবধূর নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ মনি বেগম উপজেলার খুজাখাই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের খুজাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক কারণে মনি বেগমের সঙ্গে প্রায়ই শ্বশুর-শাশুড়ির ঝগড়া হ‌তো এবং তুচ্ছ বিষয় নিয়ে তার ওপর নির্যাতন চালানো হতো।
বুধবার রাতে ফের একই পরিস্থিতির সৃষ্টি হলে মনি নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ওই গৃহবধূর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা।
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here