চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম এর নির্দেশে ফরিদগঞ্জ থানায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
২৭ জুন (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে উ: লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করেন ফরিদগঞ্জ থানার এস আই নুরুল ইসালাম, এ এস আই মনজুর আলম ও সঙ্গীয় ও অফিসার ফোর্স।
এসময় তারা উ: লক্ষ্মীপুর চৌরাস্তা কান্তা বাজারে তাহমিনা মেডিকেল হলের পল্লী ডাক্তার মোঃ জসীম উদ্দিন কে আটক করে।আটককৃত অবস্থায় মোঃ জসীম উদ্দিনেরর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।জানা যায় যে মোঃ দেলোয়ার হোসেনের সন্তান মো : জসীম উদ্দিন। এলাকাবাসীর দাবি পল্লী চিকিৎসক মো: জসীম উদ্দিন গ্রামে চিকিৎসারর নামে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে।আবার অনেকে তাকে ইয়াবা বিশেষজ্ঞ ডাক্তার নামে ডাকে।
জানা যায়, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করা হয়েছে।

