মাহবুব সৈয়দ:-(নরসিংদী প্রতিনিধি): প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজস্ব অর্থায়নে ২৫ হাজার গরিব,অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নরসিংদী-২ পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন। শনিবার ৮ মে দিনব্যাপী পলাশ উপজেলার ঘোড়াশাল মূসাবিন হাকিম ডিগ্রি কলেজ মাঠে,করতাতৈল ও নরসিংদী-২ নির্বাচনি এলাকার আমদিয়ায় ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে নিজে উপস্থিত থেকে চাল, ডাল,তেল,চিনি,সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,আসন্ন ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার। উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি,মোঃমাকসুদুর রহমান,ঘোড়াশাল পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক-সৈয়দ জয়নাল হোসেন।উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক-এস.এম.মান্নান,সহ উপজেলা যুবলীগ,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন জানান,করোনা ভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অসহায় পরিবার গুলোর কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।করোনা প্ররিস্থিতিতে নিম্ম বিত্ত পরিবারের খেটে খাওয়া মানুষ গুলো দুরাবস্থা আছে।সামান্য সাহায্য পেয়েও তারা খুশি হয়েছেন।

কয়েকটি ধাপে এবার ২৫ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হবে।প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে,চাল, ডাল,তেল,চিনি,সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্র্য সামগ্রী।তিনি জানান,মহান সৃষ্টিকর্তা আমাকে যত দিন বাঁচিয়ে রাখবেন ততদিন আমি পলাশ উপজেলা বাসীর সেবা করে যাবো ইনশাল্লাহ।

উল্লেখ্য,গত বছর করোনায় ভাইরাস মোকাবিলায় নিজস্ব অর্থায়নে নরসিংদী-২ নির্বাচনী এলাকার নিম্ম বিত্ত পঞ্চাশ হাজার পরিবারের মাঝে চাল,ডাল,তেল,সেমাই,চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাবেক এ সংসদ সদস্য।ওনার এমন মানবিক মানবিক কর্মকান্ডে খুশি উপজেলাবাসী ।


