পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানাল জাহানারা বাসার

0
179

 নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল সুইজারল্যান্ড আওয়ামীলীগের পক্ষে সহ-সভাপতি জাহানারা বাসার। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তিনি।

Advertisement

আজ  সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে  সুইজারল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জাহানারা বাসার নেতৃত্বে অন্যান্য সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।

 পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় শেষে জাহানারা বাসার সাংবাদিকদের বলেন, আমাদের দেশ এগিয়েছে অনেক। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন আমাদের লক্ষ্য  হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সরকারের এই ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে হলে আরও এগিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, এ সরকার বর্তমানে দেশকে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছে। সরকারের অগ্রযাত্রায় আমরা সুইজারল্যান্ড আওয়ামীলীগের পরিবার সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে। 

 এ সময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সদস্য আমজাদ হোসেন, মনির ইসলাম, কামাল আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন হাছান মাহমুদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here