পদ্মা সেতুর চুরি হাওয়া রড ও তেল উদ্ধার; আটক-৬

0
533

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ মাওয়া পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া বিপুল পরিমান রড ও তৈল উদ্ধারসহ চোর চক্রের ৬ সদস্যেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। জানযায়, বুধবার আনুমনিক রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল লৌহজং মাওয়া শিমুলিয়া লঞ্চ-ফেরী ঘাটস্থ ইওডঞঅ শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসের পিছনে টিনেঘেরা বাউন্ডারীর ভিতরসহ আশপাশ এলাকায় কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাব অভিযান চালিয়ে এ সময় র‌্যাব অভিযান চালিয়ে প্রায় ২০/২৫ টন রড, ২৯৫ লিটার চোরাই তেল, ২টি ইজ্ঞিন চালিত নৌকা, তেল বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে।

Advertisement

র‌্যাব সূত্রে জানাযায়, অভিযানে উদ্ধার করা এসব সরঞ্জাম বুধবার পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে চুরি হয়। ৩ মার্চ পদ্ম সেতু প্রকল্পে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা পদ¥াসেতু প্রকল্প এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি চুরির অভিযোগ করে। চোরচক্রের সদস্যরা চোরাই মালামাল দখলে রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া বিপুল পরিমান রড, তৈল ও নগদ টাকা উদ্ধারসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরচক্রের ৬ সদস্য হল- ফরিদপুর জেলার সদর থানার কেলাব বাজার গ্রামের কালা মিয়া তালুকদার এর ছেলে ঠান্ডু তালুকদার (৩৭), জামালপুর জেলার সরিষা বাড়ি থানার হাট বাড়ি গ্রামের মৃত মহির উদ্দিন এর ছেলে রবিউল ইসলাম (২৩), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থনার চরভারাঙ্গা গ্রামের আবুল শেখ এর ছেলে আহম্মদ শেখ (৪০), পাবনা জেলার চরভবানীপুর গ্রামের মৃত রহমান শেখ এর ছেলে কাদের শেখ(৪৫),পিরোজপুর জেলার নাজিরপুর থানার উত্তর কনার দনিয়া গ্রামের মৃত আঃ খালেক এর ছেলে মনিরুজ্জামান (২৫), মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার পশ্চিম শিমুলিয়া গ্রামের জব্বার মোল্লার ছেলে কালাম (৩২) । র‌্যাব সূত্রে আরো জানাযায়, এলাকার কিছু অসাধু ব্যক্তিদের সাথে যোগসাজেসে পদ্মা সেতুর উন্নয়ন প্রকল্পের মেশিনারী যন্ত্রপাতিসহ গুরুত্বপূর্ন মালামাল বর্ণিত চোরচক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলা সহ আশপাশের জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করিয়া আসছে। তারা এলাকার চোরচক্রের সক্রিয় সদস্য। উক্ত চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here