পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে জুয়ার আসর-১০ জুয়ারী আটক

0
554

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল ”আল্লার দান”থেকে ১০ জুয়ারীকে আটক করেছে পুলিশ । শুক্রবার বিকেলে হোটেলের ১০১ নাম্বার কক্ষ থেকে তাদের আটক করা হয় । এরা হলো মো.কবির হোসেন (৩১) জাহিদুল তালুকদার (২৫) তোফাজ্জেল (৩০) মিলন ভূঁইয়া (৪০) সান্টু হাওলাদার (৩৬) অহিদুল হাওলাদার (১৯) সরোয়ার (৩৮) সোহরাব (৩২) আমিনুল ইসলাম (৪০) ও জসিম আকন (৪০) ।

Advertisement

এদের কাছ থেকে এসময় ১৪ হাজার ৫২০ টাকা ও একটি বিছানার চাদর উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে ।


মহিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.মনির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় । এরা দীর্ঘদিন ওই হোটেলে জুয়ার আসর বসাতো । আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here