পটুয়াখালীতে ব্যবসায়ীকে অপহরণ, ২০ কোটি টাকা মুক্তিপন দাবি

0
465

 উপকুলীয় প্রতিনিধি : পটুয়াখালীতে শিবু লাল দাস নামের এক ব্যবসায়ীকে অপহরনের পর ২০ কোটি টাকা মুক্তিপন দাবীর অভিযোগ উঠেছেছ। সোমবার রাত দশটায় গলাচিপা থেকে পটুয়াখালী ফেরার পথে তার গাড়ির চালকসহ শিবু লালকে অপহরন করা হয়। মঙ্গলবার সকাল দশটায় পাশ্ববর্তী আমতলী ইউনিয়নের আমড়াগাছিয়া এলাকা থেকে তার ব্যবহৃত মাইক্রোবাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শিবু লালের পারিবার জানায়, সোমবার রাত দশটা থেকে শিবু লাল দাসের ব্যবহৃত ফোন বন্ধ ছিলো। রাত বারোটায় তার ব্যক্তিগত ফোন দিয়ে স্ত্রীর কাছে ২০ কোটি টাকা মুক্তিপন দাবি করে অপহরনকারীরা।

Advertisement

শিবু লাল দাসের চাচাতো ভাই গবিন্দ দাস জানান, সকালে আমতলী থেকে তার পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। গাড়ির মধ্য থেকে একটি খেলনা পিস্তল এবং চালকের পায়ের জুতাও উদ্ধার করা হয়। 

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা থানা পুলিশের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছি। এছাড়া বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে কাজ করছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here