পটিয়ায় প্রার্থীর ভাইয়ের মৃত্যু : নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 57996

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (57996, 'post_views_count', '0')

0

চট্টগ্রামে পৌরসভা নির্বাচনে সহিংসতায় কাউন্সিলর প্রার্থীর ভাইয়ের মৃত্যুর ঘটনায় পটিয়া ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার দুপুর ১টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামালকে আটক করা হয়েছিল। সন্ধ্যায় সরওয়ারের জয়ে খবর এলেও তিনি ছিলেন পুলিশ হেফাজতে। পরে রাত ১০টার দিকে মামলা করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর ও নিহত আবদুল মাবুদের ছোট ভাই আবদুল মান্নান। সে মামলায় সরওয়ারকে রাতে গ্রেফতার দেখানো হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ভাই আবদুল মান্নান। মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের বড় ভাই আবদুল মাবুদ নিহত হন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here