পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 46542

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (46542, 'post_views_count', '0')

0

টাঙ্গাইলের ভুঞাপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় আরিফুল হাসান নামের (৪৬) ইসলামিক ফাউন্ডেশনের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার টেপিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার হওয়া আরিফুল উপজেলার রায়ের বাসালিয়া গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে আরিফুল হাসানকে আসামি ভুঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

Advertisement

জানা গেছে, ভুঞাপুর মডেল সরকারি প্রাইমারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে যৌন হয়রানি করতো ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আরিফুল হাসান। তিনি গত বৃহস্পতিবার (১১জুলাই) টেপিবাড়ি এলাকায় ওই ছাত্রীকে ভ্যান গাড়ি থেকে কৌশলে নামিয়ে শ্লীলতাহানি করেন।

পরে বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানায়। এরপর পুনরায় একই কৌশলে শনিবার ওই ছাত্রীকে একই স্থানে যৌন হয়রানি করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। শ্লীলতাহানির শিকার ওই শিক্ষার্থী জানায়, বাড়ি যাওয়ার পথে বৃষ্টির মধ্যে টেপিবাড়ি এলাকায় ওই ব্যক্তি যৌন হয়রানির চেষ্টা করে। স্কুলে যাওয়া আসার পথে কুপ্রস্তাব দিত। তার বিচার দাবি করছি।

ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে আরিফুলকে গ্রেপ্তার করেছে। রবিবার তাকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here