নৌ মন্ত্রী শাজাহান খান গ্রীন লাইন পরিবহনের নতুন এসি ডাবল ডেকার বাস সার্ভিস উদ্বোধন করেন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 20755

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (20755, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রাঃ
যাত্রীদের সুবিধার্থে এবার সংযুক্ত হচ্ছে ঢাকা-সিলেট ও ঢাকা-কক্সবাজার রুটে (ডবল ডেকার) দ্বিতল ও শ্লীপার বাস সার্ভিস। বাসগুলো বিলাসবহুল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং থাকবে নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সুবিধা সহ যাত্রা বিরতিতে মান সম্মত খাবার ব্যবস্থা। মাননীয় নৌ পরিবহন মন্ত্রী অভিপ্রায় ব্যক্ত করেন এই বলে যে, সাড়া বিশ্বে সড়ক পরিবহনে আধুনিক মান সম্মত গাড়ী চলাচল করছে। বাংলাদেশেও বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক মান সম্মত গাড়ীর প্রয়োজন। আমরা বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে সিলেট ও কক্সবাজার বাসী জনগনের সুবিধার কথা বিবেচনা করে জার্মানীর বিখ্যাত ব্রান্ডের দৃষ্টি নন্দন, বিলাস বহুল বাস আমদানী করেছি। অত্যাধুনিক এসব বাস যাত্রী সাধারনের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমরা আশাবাদী।

Advertisement

মোঃ আলহাজ্ব আলাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক গ্রীন লাইন পরিবহন ব্যক্ত করেন, চট্টগ্রামের পর এবার সিলেট ও কক্সবাজার রুটের যাত্রী সাধারণের এই আধুনিক ও উন্নত চাহিদা পূরণের লক্ষ্যেই দ্বিতল ও সিøপার সার্ভিস চালু করা হচ্ছে। গ্রীন লাইন পরিবহন ২০১৮ সালে জার্মানীর মেন ব্র্যান্ডের অত্যাধুনিক ডবল ডেকার বাস আমাদানীতে উদ্ভুদ্ধ হয়। ইতোমধ্যে (ম্যান ডাবল ডেকার) দ্বিতল বিশিষ্ট ১০ ইউনিট বাস আমদানি করা হয়েছে। এই বাসগুলো সম্পূর্ণ বডি মালয়েশিয়ার বিখ্যাত বাস বডি বিল্ডার কোম্পানী দ্বারা নির্মিত। ১২৪০০ সিসির ৪৬০ অশ্ব পাওয়ারের ইঞ্জিন বিশিষ্ট ৮ চাকার মাল্টি এক্সেল বিশিষ্ট বাস। নিচ তলায় থাকছে ১১ টি করে সিট এবং দোতলায় থাকছে ৩২টি সিট সর্বমোট ৪৩ সিট বিশিষ্ট বিজনেস ক্লাস বাস। যার প্রতি সারিতে ২ সিটী ১ সিট দ্বারা সারিবদ্ধ। সিটগুলো মালয়েশিয়ার বিখ্যাত সিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক তৈরীকৃত, যাহা যাত্রীদের জন্য খুবই আরামদায়ক হবে। এই ডাবল ডেকার বাসে ঢাকা-সিলেট রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০০/= এবং ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০০/=।
গ্রীন লাইন পরিবহন সড়ক পথে যাত্রী সেবা দেয়ার উদ্দেশ্যেই সিøপার ও ডাবল ডেকার বাস সার্ভিস পরিচালনা করছে। ইউরোপের বিশ্ব বিখ্যাত ব্যান্ড সুইডেনের ভলভো স্ক্যানিয়া ও জার্মানীর ম্যান গাড়ী দ্বারা আন্তর্জাতিক মানের যাত্রী সেবা প্রদান করে সড়ক পথে নির্ভর যোগ্য প্রতিষ্ঠান হিসাবে মানুষের মন জয় করেছে। আন্তর্জাতিক মানের যাত্রী সেবা, উন্নত মানের গাড়ী, সু-শিক্ষিত গাইড, প্রশিক্ষন প্রাপ্ত চালক, নিজস্ব বাস টার্মিনাল এর মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে গ্রীন লাইন পরিবহন। নিরাপদ ও আরাম দায়ক ভ্রমনে গ্রীন লাইন পরিবহন বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে। গ্রীন লাইন পরিবার শুধু সড়ক পথেই সীমাবদ্ধ নেই, সময়ের সাথে তাল মিলিয়ে গ্রীন লাইন পরিবার আধুনিক মান সম্মত নৌযানের মাধ্যমে ঢাকা-বরিশাল নৌ পথে ডে সার্ভিসের মাধ্যমে যাত্রী সুবিধা অব্যাহত রেখেছে। পর্যটন শিল্পেও গ্রীন লাইন পরিবার সংযুক্ত। গ্রীন লাইন ওয়াটার ওয়েজ সেবা দিয়ে আসছে টেকনাফ-সেন্টমার্টিন রুটে। সম্প্রতি মাননীয় নৌ পরিবহন মন্ত্রী উদ্বোধন করেছেন কুয়াকাটা হতে সুন্দরবন নৌ পথে জাহাজ। এ জাহাজ মাত্র তিন হাজার টাকায় সকালে কুয়াকাটা হতে সুন্দরবন ভ্রমনে শিতকালীন মৌসুমে চলমান আছে, থাকছে আধুনিক সুযোগ সুবিধা সহ সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা। শিতকালীন মৌসুমে প্রতিদিনই এ সার্ভিস পাবেন ভ্রমন পিপাসু জনগন।
গ্রীন লাইন পরিবার দেশের দক্ষিনাঞ্চলের যাত্রীগনের সুবিধা বিবেচনায় রেখে আধুনিক মান সম্পন্ন জাহাজ দ্বারা ডে সার্ভিস পরিচালনায় ইচ্ছুক। দেশের দক্ষিনাঞ্চলের বিভিন্ন নৌ পথে জাহাজ পরিচালনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পেলে অবশ্যই দক্ষিনাঞ্চলের যাত্রীদের জন্য ডে সার্ভিসে সেবা দিতে আমরা প্রস্তুত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here