নোয়াখালীতে ২ ইটভাটাকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

0
679

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অনিবন্ধিত ১টি ইটভাটা এবং সেনবাগ উপজেলার ১টি সহ দুই ইটভাটাকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ জানুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীর হাট এলাকা ও সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকা পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানের সময় বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীর হাট এলাকায় অনিবন্ধিত ইট ভাটা দিগন্ত ব্রিকস ফিল্ডকে নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে এক লাখ টাকা এবং সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকায় মেঘনা ব্রিকস ফিল্ডকে এক লাখ চল্লিশ হাজার টাকা সহ মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া কয়লার চুল্লির মুখে পানি দিয়ে স্প্রে করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর উপ-পরিচালক, সহকারী পরিচালক, নোয়াখালী পুলিশ প্রশাসন এবং নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here