নোয়াখালীতে গ্রেফতার জেলা পরিষদের সদস্যসহ ৪ জনের নামে মাদক আইনে মামলা, আদালতে প্রেরন

0
727

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: মদ খেয়ে মাতলামি কালে গ্রেফতার নোয়াখালীর জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন ওরফে জিএসজি কামালসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে নোয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এই মামলা দায়ের করে। মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান সিকদার জানান, সদর উপজেলার সোনাপুর এলাকার জেলা পরিষদের ডাক বাংলো থেকে মাদক সেবন করে মাতলামি কালে জেলা পরিষদ সদস্য সিএনজি কামালসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সিএনজি কামাল নোয়াখালী পৌরসভার ৯ং ওয়ার্ডের পশ্চিম বদরীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে ও অন্য তিন একই এলাকার তার সহযোগী। গ্রেফতারকালে তারা মাদকাসক্ত ছিলো।

Advertisement

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। কামালের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে, সেগুলোও তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here