নৈতিকতার আদালতেও খালেদা জিয়া নির্দোষ: রিজভী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 18999

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (18999, 'post_views_count', '0')

0

জনতার আদালতে খালেদা জিয়া নির্দোষ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য আজ রোববার সকালে হাইকোর্টে দুদকের আবেদনের পর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। নৈতিকতার আদালতেও খালেদা জিয়া নির্দোষ বলে দাবি করেন রিজভী। তাঁর অভিযোগ, সরকার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করছে।

Advertisement

প্রধানমন্ত্রী যা চাইবেন, তাঁর ইচ্ছা পূরণ করবে এই দুদক। রিজভীর ভাষ্য, একটা প্রহসনের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। রিজভী বলেন, দুঃশাসনের প্রকোপ বিপজ্জনক রূপে আত্মপ্রকাশ করেছে। বিএনপিসহ বিরোধীশক্তি এবং বিশিষ্ট নাগরিক সমাজ আজ চরম রাজনৈতিক আক্রমণের শিকার। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, গত ১৮ মার্চ ঢাকা মহানগর সবুজবাগ থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সোহরাব হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে সোহরাব হোসেনকে জনসমক্ষে হাজির করার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here