নেসলের ল্যাকটোজেনের প্যাকেটে মিলল জ্যান্ত পোকা

0
629

ফের বিপাকে নেসলে। এবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ল্যাকটোজেনের প্যাকেটে মিলল জ্যান্ত পোকা। সন্দেহজনক একটি দোকানে হানা দিয়ে শিশু খাদ্য ল্যাকটোজেনের প্যাকেট সিল করল খাদ্য ও ড্রাগ বিভাগের কর্মকর্তারা।

Advertisement

শচিন শর্মা এবং মীনু শর্মা কয়েক দিন আগে তাঁদের সন্তানের জন্য বেশ কিছু ল্যাকটোজেন পাউডারের বক্স কিনেছিলেন। এর মধ্যে একটি প্যাকেট শেষও হয়ে গিয়েছে। দ্বিতীয় প্যাকেটটি খুলতেই আতকে উঠেন তাঁরা। পাউডারের মধ্যে জ্যান্ত পোকা ঘুরে বেড়াতে দেখেন ওই দম্পতি। এর পরই বিষয়টি নিয়ে খাদ্য বিভাগে অভিযোগ জানান তাঁরা। অভিযোগ পেয়েই ওই দোকানে হানা দেন খাদ্য ও ড্রাগ বিভাগের কর্মকর্তারা। সমস্ত ল্যাকটোজেন প্যাকেট সিল করে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত আজিনামোটো ও সীসা মেলার পর এমনিতেই সমস্যায় রয়েছে নেসলে ইন্ডিয়া। ল্যাকটোজেনের প্যাকেটে পোকা মেলার পর নতুন করে সমস্যায় জড়াল নেসলে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here