নিহত ৫ ইতালিতে ট্রেন লাইনচ্যুত ঘটনায়

6
636

ইতালির মিলান শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ জন নিহত হয়েছে। কন্ট্রোল রুম থেকে ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের (২৫ জানুয়ারি) এ ঘটনায় তিন থেকে পাঁচজন নিহত হয়েছেন। ইতালির রাষ্ট্রীয় রেল সেবাদাতা প্রতিষ্ঠান ফেরোভি দেলো স্টেটো এক বিবৃতিতে এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়, ট্রেনোর্ড কর্তৃক পরিচালিত আঞ্চলিক রুটে চলাচলকারী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। মিলান থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত পিওলটেলো লিমিটো স্টেশনে এটি লাইনচ্যুত হয়। তবে ফেরোভি দেলো স্টেটো’র বিবৃতিতে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here