নির্বাচন কমিশন গঠন করতে জাতীয় সংসদে আইন পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।৩০ জানুয়ারি ২০২২ রোববার সংবাদ মাধ্যমে পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, স্বাধীনতার ৫০ বছরেও কোন সরকার নির্বাচন কমিশন আইন পাশের ব্যবস্থা নেয়নি। বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশন আইন সংসদে পাশ করায় এটি গণতন্ত্রের জন্য একটি মাইলফলক হিসেবে ইতিহাসের খাতায় লেখা থাকবে। আমরা জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে এ আইনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।
তিনি আরো বলেন, স্বাধীনতা পার্টির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা বা ইভিএম পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি নতুন নির্বাচন কমিশন আইন ও আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের দেশের গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

