নিখোজের পর অন্তস্বত্বা গৃহবধুর লাশ উদ্ধার

238
1810

অপরাধ বিচিত্রাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিখোঁজের একদিন পর আসমা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসমা আক্তার নাটোরের কাঠালবাড়ি এলাকার নাসিরউদ্দিনের মেয়ে। আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় জালকুড়িতে আরব আলী মিয়ার বাড়ির পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী সরোয়ার মিয়া বরিশালের বাকেরগঞ্জের নজরুল হাওলাদারের ছেলে। সে টাইলস মিস্ত্রীর কাজ করতো। তারা আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো। এটি ছিল তাদের দুজনই দ্বিতীয় বিয়ে। এ ঘটনায় স্বামী সরোয়ার মিয়া ও তার

Advertisement

 

হেলপারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার রহস্যজনক। ময়নাতদন্তের পর বুঝা যাবে কিভাবে হত্যা করা হয়েছে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় নিহতের স্বামীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বামী সরোয়ার জানান, আমি একদিন তাকে হাসপাতালসহ বিভিন্ন স্থানে খুঁজেছি পাইনি। আজকে তার লাশ পেয়েছি, আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here