নাসিরনগরে বিষপান করে মা-ছেলের মৃত্যু

0
706

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিষপান করে মা-ছেলের মৃত্যু হয়েছে। স্বামীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলেকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাগি এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

মৃত নারী এলাকার জয়ধর মল্লিকের স্ত্রী এলন মল্লিক (২৫) ও তাদের ছেলে রন্তিম মল্লিক (৫)। পারিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে এলন তার বাবার বাড়ি বেড়াতে যেতে চাইলে তার স্বামী জয়ধর কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পর তার স্বামী বাড়ি থেকে বের হয়ে গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে শিশু সন্তানকে ইঁদুর মারার বিষ পান করিয়ে নিজেও সেই বিষ পান করেন। এসময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে মা-ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মা-ছেলে দুজনেরই মৃত্যু হয়। নাসিরনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here