নাসিক ৬ নং ওয়ার্ডে জাফরাত এন্টারপ্রাইজের উদ্যোগে মাস ব্যাপি ইফতার বিতরণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 59877

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (59877, 'post_views_count', '0')

0

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে প্রথম রজমান থেকে মাস ব্যাপি অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করছেন জাফরাত এন্টারপ্রাইজ। প্রতিদিন কমপক্ষে ২ শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে এ ইফতার দেওয়া হচ্ছে। জাফরাত এন্টারপ্রাইজ এর মালিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম মন্ডল। নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিন ২ শতাধিক অসহায়, দুস্থ মানুষের জন্য নিজ উদ্যোগে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম চলবে এবং মুসলিম জাতির বড় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতরেও অসহায় মানুষের  মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। আমরা সমাজে যারা বিত্তশালী আছি আমরা সবাই সবার অবস্থা থেকে অসহায় মানুষের পাশে দাড়ানো উচিৎ।

Advertisement

সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল আরও বলেন, আমি সবসময় অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছি এবং যতটুকু সম্ভব আর্থিক সহযোগীতা করে যাচ্ছি।

সম্পদশালীরা অসহায় মানুষকে সহযোগীতা করলে সম্পদ আরও বরকতময় হয়। তাই অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানায় সিরাজুল ইসলাম মন্ডল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here