নারী শ্রমিকসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার

0
1416

সাভারে এক নারী শ্রমিকসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন-সজীব মিয়া (২২), সাথী আক্তার (১৯)।

Advertisement

 

আজ সোমবার ভোররাতে উপজেলার আজেন্টসপাড়া, শাহীবাগ ও রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোর রাতে হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় গার্মেন্ট শ্রমিক সজীব মিয়ার লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সজীব সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে। অন্যদিকে একই রাতে শাহীবাগ এলাকায় ভাড়া বাড়ি থেকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক সাথী আক্তারের লাশ উদ্ধার করা হয়। সাথীর বাড়ি পাবনা জেলার সদর থানার সালেহপুর গ্রামে। একই সময়ে রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী এলাকায় ভাড়া বাড়ি থেকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরো এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here