নারী কে পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দিলো যুবলীগ নেতা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 47871

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (47871, 'post_views_count', '0')

0

আশুলিয়ায় এক নারীর মার্কেট দখল করতে না পেরে লোহার রড ও এস এস পাইপ দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দিয়েছে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুইয়া এবং তার লোকজন। গুরুত্বর আহত অবস্থায় মাকসুদা আক্তারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে ওই নারীর ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন।

Advertisement

এ ব্যাপারে, আহত নারী মাকসুদা আক্তার মাসু ও তার ভাই ফারুক বলেন, তাদের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় ফলের আড়তের একটি মার্কেট দখলের জন্য পায়তারা করে আসছিল স্থানীয় থানায় যুবলীগের যুগ্ন আহ্বায়ক মঈনুল ইসলাম ভুইয়া। বুধবার সকালে ওই নারী তার নিজ মার্কেটে গেলে যুবলীগ নেতা মঈনুল, জয়নাল হাজী, খলিল, শরীফ, সুমন, আব্দুল হালিমসহ বেশ কিছু নেতাকর্মী নিয়ে তার মার্কেটে গিয়ে অবস্থান নেয়। এসময় যুবলীগ নেতা ওই নারীকে মামলা তুলে নেওয়াসহ মার্কেট ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়। তবে মার্কেটের মালিক এর প্রতিবাদ করায় যুবলীগ নেতা ও তার লোকজন ওই নারীকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। পরে তারা মার্কেট মালিককে এখানে না আশার জন্যও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

আহত নারী মাকসুদা আক্তার মাসু অভিযোগ করে আরো বলেন, বেশ কিছু দিন যাবৎ তার মার্কেট দখল করার জন্য পায়তারা করে আসছে। এ ঘটনায় তিনি এর আগে ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মঈনুল ইসলাম ভুইয়া বলেন, ওই মহিলা আমার মার্কেটের সামনে এসে নিজের লোকজন দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করতে যায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে থাকতে পারে। তবে আমি সেখানে ছিলাম বলে তিনি দাবী করেন।

তবে এ ব্যাপারে থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় তার যুবলীগ নেতার কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মার্কেট মালিকের ভাই থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here