হযরত সুহয়ব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি একবার মহানবী (সা:) এর পাশ দিয়ে যাচ্ছিলাম তিনি তখন নামায পড়ছিলেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি আমাকে ইশারায় জবাব দিলেন।
রাবি লাইস বিন সা’দ বলেন: হুযূর (সা:) অঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন বলে সুহায়ব (রা:) উল্লেখ করেছেন।
এই বিষয়ে বিলাল, আবূ হোরায়রা, আনাস এবং আয়েশা (রা:) থেকে হাদীস বর্ণিত আছে।
ইমাম তিরমিযী (র:) বলেন বর্ণিত এই হাদীসটি হাসান।
(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৬৭)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

