নাঙ্গলকোটের ঢালুয়া হাইস্কুল নিবার্চন সম্পন্ন

0
1427

জামাল উদ্দিন স্বপন,কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া হাইস্কুল পরিচালনা পষর্দ নিবার্চন ৬ মে শনিবার হাইস্কুল অনুষ্ঠিত হয়। নিবার্চনে ১১ জন প্রার্থী ১ থেকে ১১ টি ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বিতা করে ১ নং ব্যালট পেপারে প্রার্থী আবু বক্কর ছিদ্দিক মিয়া ৪৮০ ভোট পেয়ে প্রথম, ২ নং ব্যালট পেপারে প্রার্থী আলী আককাছ দুলাল ৪১৮ ভোট পেয়ে ২য়স্থান,  ৭ নং ব্যালট পেপারে প্রার্থী দেলোয়ার হোসেন খোকন ৩৩৩ ভোট পেয়ে ৩য় স্থান, ৩ নং ব্যালট পেপারে প্রার্থী আলী আককাছ ভূইয়া ৩২৬ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেছেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ হলো ঢালুয়া হাইস্কুলের নির্বাচন। এতে প্রধান রিটানিংঅফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ। ভোটার ও নির্বাচিত সদস্য, নিবার্চনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূইয়া বাছির, বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন ভাষানী, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান হক, ইয়াছিন ভূইয়া প্রমুখ। ফলাফল ঘোষনার পর নির্বাচিতরা ঢালুয়া ইউনিয়ন পরিষদের সামনে এসে আনন্দ উল্লাস করেন। প্রার্থীদের ভক্তরা পুরো বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শেষে প্রার্থীদের গলায় ফুল পরিয়ে দেয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here