নরসিংদীতে মা-মেয়েকে গণধর্ষন

0
581

মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের পরিবহ আরোহী মা ও মেয়েকে নরসিংদীর শিবপুরে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সৃষ্টিগড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)। ওই দুই নারীর সঙ্গে থাকা স্বজনরা বলেন, মা, মেয়ে ও তাদের স্বজনসহ পাঁচ নারী বাসযোগে ঢাকা থেকে হবিগঞ্জের লাখাই উপজেলার নিজ বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহি বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়।

Advertisement

এ সময় গ্রেফতার হওয়া দুই আসামিসহ স্থানীয় ছয়জন অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে মা ও মেয়েকে কৌশলে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আসামিরা দুটি কক্ষে তাদের ধর্ষণ করে বলে স্বজনরা জানান। স্বজনরা আরও বলেন, এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে গিয়ে তাদের (স্বজন) এবং স্থানীয়দের ঘটনা জানান। শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিবপুর থানা পুলিশ রাতেই দুই আসামিকে গ্রেফতার করেছে। “গ্রেফতাকৃতররা পুলিশি জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছেন।”নির্যাতনের শিকার মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here