নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28355

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28355, 'post_views_count', '0')

0

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Advertisement

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বরাত দিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে বেলা ১১টার দিকে ইউরোপিয়ান ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক করে। বৈঠকে সাতটি দেশের রাষ্ট্রদূত ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here