নদীর জায়গা দখল করে কেউ উন্নয়নের সুযোগ পাবে না : নৌপ্রতিমন্ত্রী

0
601

নদীর জায়গা অবৈধভাবে দখল করে কেউ উন্নয়নের সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

Advertisement

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীর শ্যামপুরে বিআইডব্লিউটিএর ভাসমান ডক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘নদীর জায়গা দখল করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সরকার পছন্দ করে না। নদীর জায়গা কেউ অবৈধভাবে দখল করে উন্নয়নের সুযোগ পাবে না। নদী তীরের জায়গা দখলরোধে সরকার সঠিক পথে এগুচ্ছে। নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর কার্যক্রমে হাইকোর্ট সন্তুষ্ট এবং দেশবাসীও সন্তুষ্ট।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে উচ্ছেদ কার্যক্রম ধীরগতিতে চললেও বর্তমানে কার্যক্রম চলমান। ধারাবাহিকভাবে কাজ করা হবে। নদী তীরের সীমানা চিহ্নিত করা হয়েছে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে চাই।’

মঙ্গলবার শ্যামপুরে ভাসমান ডকে বিআইডব্লিউটিএ’র জাহাজ ‘ধ্রুবতারা’ পানিতে ভাসানো হয়। ধ্রুবতারা দিয়ে অভ্যন্তরীণ এবং উপকূলীয় নৌপথের বিভিন্ন রুটে নির্বিঘ্নে জাহাজ চলাচলের জন্য বয়া-বিকন স্থাপন ও প্রতিস্থাপনের কাজ করা হয়।

এ সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here