ধুনটে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

0
560

বগুড়া প্রতিনিধী: বগুড়ার ধুনটে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ। এঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের সরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, শনিবার সন্ধায় এনজিও থেকে ঋণ উত্তোলন করা কে কেন্দ্র করে স্বামী এশারত আলী আকন্দের সাথে স্ত্রী শেফালী খাতুনের ঝগড়া হয়। রাত ২টায় প্রতিবেশিরা এশারত আলীর ঘর থেকে শব্দ শুনতে পায়। এসময় প্রতিবেশীরা এশারত আলীর ঘরে প্রবেশ করার চেষ্টা করে এবং ঘরের দরজা খুলতে বলেন। ভিতর থেকে প্রতি উত্তরে এশারত আলী বলেন কেউ ঘরের ভেতর ঢোকার চেষ্টা করলে সবাইকে জবাই করবো। এর এক পর্যায়ে কৌশলে ঘরের দরজা খুলে এশারত আলী দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় প্রতিবেশিরা ঘরে প্রবেশ করে শেফালী খাতুন (৪৫) এর গলা কাটা লাশ পরে থাকতে দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ধুনট থানা পুলিশ।

নিহতের ছেলে সেলিম হোসেন জানান, শনিবার সন্ধ্যায় আমার মা ও বাবার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই জের ধরে বাবা আমার মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত ঘাতক এশারত আলীকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের চান্দাইকোনা এলাকা থেকে আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here