ধামরাইয়ে দুর্গাপুর্জার অনুদানের সরকারী চাউল খাদ্য গুদামের সিন্ডিকেটের কাছে কম মুল্য বিক্রি

0
1331

ষ্টাফ রিপোটার : ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গা পুর্জার অনুদানের সরকারী চাউল খাদ্য গুদামে একটি সিন্ডিকেটের কাছে কম মুল্যে বিক্রির অভিযোগ উঠেছে ।
জানাগেছে, ধামরাই উপজেলায় শারদীয় দুর্গা পুর্জা ১৬ টি ইউনিয়নে ১২৯ টি ও পৌর এলাকায় ৩৪ টি পুর্জা মন্ডবের আয়োজন করেছে ।

Advertisement

এ দিকে পুর্জার উপলক্ষ্যে অনুদানের সরকারী চাউল প্রতিটি মন্ডবের জন্য ৫শত কেজী চাউল ধায্য হয়েছে যার বাজার মুল্য প্রায় ২৫ হাজার টাকা । ধামরাই উপজেলা খাদ্য গুদামের ভিতর একটি সিন্ডিকেট চক্র চাল ক্রয় করছেন ১৪ হাজার ৫ শত টাকা দরে । এই সিন্ডিকেট চক্রটি সরকারী দলীয় ছত্র ছায়ায় দীর্ঘ দিন ধরে এভাবে ব্যাবসা চালিয়ে যাচ্ছে । নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুর্জা মন্ডবের সভাপতি বলেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে এ চাউলের দাম নির্ধারন করে আমাদের হাতে ডিউ দিয়েছেন ।


ধামরাই উপজেলা শাখার পুর্জা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন এ প্রতিবেদককে বলেন, আমরা প্রতিটি পুর্জা মন্ডবের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে চাউলের ডিউ দেওয়া হয়েছে তারা যদি চাউল বিক্রি করে তালে সেটা তাদের ব্যাপার ।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কমকর্তা কার্য্যালয়ের ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান জানান, আমরা পুর্জা মন্ডব কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এর হাতে চাউলের ডিউ দেওয়া হয়েছে । চাউলের দাম নির্ধারন করার কথা তিনি অস্বীকার করেন ।


খাদ্য গুদামের ভিতর দুর্গা পুর্জার অনুদানের সরকারী চাউল সিন্ডিকেটের ম্যাধমে কেনার বেচার ব্যাপারে ধামরাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) পাপিয়া সুলতানার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here