ধর্ষিতা কিশোরীকে ধর্ষণ করল পুলিশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35310

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35310, 'post_views_count', '0')

0

ধর্ষণের শিকার এক কিশোরী রাজধানীর শাহবাগ থানায় সাহায্য চাইতে এসে তাকে আবার ধর্ষণ করল এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় ঘটনায় শাহবাগ থানা ও যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা হয়েছে।

Advertisement

 

পৃথক মামলায় গ্রেপ্তার হয়েছে ওই কিশোরীর সঙ্গে প্রেমের অভিনয় করা ধর্ষক জয় ঘোষ (২৪) এবং রাজারবাগ পুলিশ লাইনের প্রো-রক্ষা কনস্টেবল বাদল হোসেন (৩৪)। পুলিশ জানায়, আসামি জয় ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগী ওই কিশোরীও ধর্ষণের ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘এসএসসি পরীক্ষার্থী ওই কিশোরী মা-বাবার সঙ্গে ঢাকায় থাকে। ফেসবুকে জয় ঘোষের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ হয়। গত ৩১ মার্চ রাজধানীর শাহবাগ এলাকায় কিশোরীকে ধর্ষণ করে জয় ঘোষ। ‘তারা জানায়, ‘মেয়েটির মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণও করে জয়। পরে মেয়েটিকে তার মোবাইল ফোন না দিয়ে গুলিস্তান এলাকায় নামিয়ে দেয় সে। গুলিস্তানে নেমে ভুক্তভোগী মেয়েটি ভয় পেয়ে পুলিশ কনস্টেবল বাদল হোসেনের কাছে ঘটনা খুলে বলে এবং সহায়তা চায়। বাদল তাকে মোবাইল ফোন উদ্ধারের আশ্বাস দেয় এবং বাড়ি পৌঁছে দিতে চায়। পরে ওই কিশোরীকে যাত্রাবাড়ী এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে বাদল।’ যাত্রাবাড়ী থানা ওসি ওয়াজেদ আলী বলেন, বাদল হোসেনকে কয়েকদিন আগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here