ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না : মমতা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 48706

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (48706, 'post_views_count', '0')

0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে। ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না। মঙ্গলবার বালুরঘাট আসনের প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে পশ্চিমবঙ্গের ইটাহারে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

Advertisement

তিনি বলেন, ‘দেশকে রক্ষা করতে গেলে দিল্লির সরকার বদলে দিন। তৃণমূলকে ভোট দিন। কারণ বিজেপি বলছে, তারা বাংলাতেও নাগরিকত্ব বিল করবে। এটা কী জানেন? ৫ বছরের জন্য আপনাকে বিদেশী করে দেবে। তারপর কী গ্যারান্টি আছে যে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন।’

মমতা বলেন, ‘তারা দাবি করছে, এনআরসি করবে। আমি তাদেরকে বলছি আগে এন টা ছুঁয়ে দেখ, তারপর আরসি করবে।’ জনসভায় মমতা তৃণমূল সরকারের কাজের খতিয়ান ও উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন।

মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্টভাষায় বলেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে। ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না। হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম থাকবে, তবেই তো দেশ। নিজের জীবন বাজি রাখতে রাজি, কিন্তু ভাগাভাগি চলবে না। কারণ বাংলার সংস্কৃতি এটা নয়।

দলিত, কৃষকসহ সবার ওপর বিজেপি অত্যাচার করছে উল্লেখ করে মমমতা বলেন, এই সরকারের আর প্রয়োজন নেই। ২০১৯ সালেই ফিনিশ হবে বিজেপি।

যোগী আদিত্যনাথকে নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সব ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে ৭২ ঘণ্টার জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও ৪৮ ঘন্টা প্রচার করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন। খবর এনডিটিভির।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার আগে সুপ্রিম কোর্ট তাদের কাছে এ সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চায়। নির্বাচন কমিশন নিজের নির্দেশে জানিয়েছে মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ৭২ ঘণ্টা প্রচার করতে পারবেন না যোগী।

ভারতীয় সশস্ত্র বাহিনী ‘মোদীজি কি সেনা’ অর্থাৎ ‘মোদীর সেনা’ সংক্রান্ত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন যোগী। নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, কংগ্রেসের লোকেরা সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াত। আর মোদীজির সেনারা সন্ত্রাসবাদীদের বাড়িতে ঢুকে তাদেরকে হত্যা করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here