ধনী-গরীব বৈষম্যের বাজেট প্রত্যাখ্যান করে রংপুরে বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 80314

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (80314, 'post_views_count', '0')

0

গতকাল ৮জুন,২০২৪ বাম গণতান্ত্রিক জোট, রংপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্যমূলক বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

মিছিল শেষে প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, বাসদ রংপুর জেলার সদস্য অমল সরকার।

নেতৃবৃন্দ বলেন এই বাজেট গরীবকে মারার বাজেট,এই বাজেট ধনী,লুটপাটকারীদের আরও ধনী বানানোর বাজেট।মূল্যবৃদ্ধির জাতাকলে মানুষ যখন পিষ্ট হচ্ছে, বেকার মানুষ যখন কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরছে তখন এই মানুষদের রক্ষার জন্য সর্বজনীন রেশন,কর্মসংস্থান সৃষ্টির জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দরকার ছিলো।

কিন্তু সরকার সামাজিক সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি।এই অবৈধ সরকারকে ভোট ছাড়া যারা ক্ষমতায় এনেছে সেই আমলা,পুলিশদের তুষ্ট করার জন্য জনপ্রশাসন খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।

বাম গণতান্ত্রিক জোট জনগণের পক্ষে যে লড়াই করছে সেই লড়াইয়ে জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।এছাড়া বাজেট প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে এস আই মজনু যে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং বাধা @দেয়ার চেষ্টা করেছে তার তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।



Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here