দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার…….থানায় মামলা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 66139

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (66139, 'post_views_count', '0')

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী। পরে ধর্ষণের অভিযোগে সাদেকুল ইসলাম সাদেক (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার (১১ মার্চ) দুপুরে দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চর কাজাইকাটা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ওইদিন রাতেই নির্যাতিত শিক্ষার্থীর বাবা রৌমারী থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।পুলিশ জানায়, শিশুটি স্থানীয় একটি ইবতেদায়ী মাদরাসা’র দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রান্নার জন্য ফসলি জমি থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফেরার পথে ঔৎপেতে থাকা লম্পট সাদেক শিশুটিকে তার নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

Advertisement

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, নির্যাতিত শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ডিএনএ পরীক্ষা করা হয়েছে।  পাশাপাশি আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।রৌমারী থানার ওসি (তদন্ত) এম আর সাঈদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি পালিয়ে বেড়াচ্ছেন। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here