“দৈনিক সংবাদ” পত্রিকার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানীর মামলা  

0
1096

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদপত্রিকার সম্পাদক আলতামাশ কবির সহ পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে রংপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২ কোটি টাকার মানহানীর মামলা আনীত হয়েছে। খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি মাহমুদ হাসান খোকন পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্বেষ প্রসুত, মানহানীকর ও কুৎসা মূলক সংবাদ প্রকাশের অভিযোগে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-০২ এ গত ১৯/১২/১৭ইং তারিখে ২ কোটি টাকার মানহানীর উল্লেখে ৫০০/৫০১/৩৪/১০৯ ধারায় মামলা আনয়ন করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন প্রদান করেন।

Advertisement

 

মামলার বিবরণে জানা যায়, মুন্সিপাড়ার জনৈক আরশাদ হারুন  আত্মীয়তার সুবাদে মাহমুদ হাসান খোকন এর মেয়ে ইঞ্জিনিয়ার মৃত্তিকা হাসান রোদেলার মালিকানাধীন গ্রীন বিল্ডার্সনামীয় ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে ৭ শতাংশ জমিতে আবাসন নির্মানের জন্য চুক্তিপত্র করেন। দীর্ঘ ১ বছরে গ্রীন বিল্ডার্সবিপুল অর্থ বিনিয়োগ করার পর জানা যায় যে, উল্লেখিত জমিতে আরশাদ হারুনের কোন মালিকানা স্বত্ব নেই। এ নিয়ে উভয়পক্ষে বিরোধের এক পর্যায়ে আরশাদ হারুন মাহুমদ হাসান ও মৃত্তিকা হাসানের বিরুদ্ধে সত্য গোপন করে কতিপয় অভিযোগে ৭১৪/১৭ নং এক ফৌজদারী মামলা দায়ের করেন। মামলায় ২১/০৮/১৭ তারিখে অভিযুক্ত দুজন স্বেচ্ছায় আদালতে হাজির হবার পর বিজ্ঞ আদালত বাদী মাহমুদ হাসানের মেয়েকে জামিন প্রদান করলেও বাদীর জামিন না-মঞ্জুর করেন। মাত্র ২ দিন পর মাননীয় জেলা জজ আদালত ২৪/০৮/১৭ তারিখে মাহমুদ হাসানকে জামিন মঞ্জুর করেন।

এদিকে ঐ ঘটনাকে কেন্দ্র করে মাহমুদ হাসান জামিনে মুক্তি থাকা সত্বেও তাকে জিজ্ঞাসা না করে ২৬/০৮/১৭ তারিখে দৈনিক সংবাদপত্রিকায় বাদী ও তার মেয়ের বিরুদ্ধে বিশাল কলেবরে মানহানীকর ও কুৎসা মূলক সংবাদ ছাপানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশিত সংবাদে বিজ্ঞ আদালত মৃত্তিকা হাসানকে জামিন দেয়া সত্ত্বেও আবেদনে জামিন না মঞ্জুর করা হয় বলে মিথ্যা সংবাদ ছাপানো হয়েছে। মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বে প্রকাশিত সংবাদের বিভিণœ জায়গায় বাদী ও তার কন্যাকে প্রতারকজালিয়াতহিসাবে উল্লেখ করে বাদীর চরিত্রহনন সহ তার পারিবারিক মর্যাদা ভুলুন্ঠিত করার অপচেষ্টা করা হয়েছে বলে বাদী তার মামলায় উল্লেখ করেছেন। বাদীকে কোনকিছু বিজ্ঞাসা না করে পত্রিকায় বাদী ও তার মেয়েকে প্রতারক ও জালিয়াত হিসাবে চিহ্নিত করার চেষ্টা, মর্যাদা হানী ও কুৎসা মূলক মানহানীকর সংবাদ প্রকাশের অভিযোগে ২ কোটি টাকার ক্ষতি উল্লেখ করে বাদী উল্লেখিত ধারায় বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি আনয়ন করেন। বিজ্ঞ বিচারক জবানবন্দী গ্রহণ ও কাগজপত্র দৃষ্টে সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ স্থানীয় সাংবাদিক লিয়াকত আলী বাদল, ইন্ধন দাতা আরশাদ হারুন ও কামরুন্নাহার ডানা তথা ১-৬ নং আসামীর বিরুদ্ধে সমন জারীর আদেশ প্রদান করেন। মামলা নং-সি.আর ৮০৮/১৭। বাদী পক্ষে এ্যাড. রফিকুল ইসলাম মুকুল, এ্যাড. খন্দকার রফিক হাছনাইন, এ্যাড. আব্দুর রাজ্জাক সহ বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here