দেশবাসীকে শান্ত থাকার আহবান মির্জা ফখরুলের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 81717

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (81717, 'post_views_count', '0')

0

তানভীর আহমেদ রাজীবঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহবান জানিয়েছেন।

Advertisement

৬ অগাস্ট সোমবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহবান জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দপ্তর বার্তাকে জানান, বিএনপির মহাসচিব সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে ‘সুন্দর বৈঠক হয়েছে’ বলে উল্লেখ করেন তিনি।

দুপুরে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সেনানিবাসে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্তের কথা জানান এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here