কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১১ নং রাজামেহার ইউপির ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. নবী হোসেনকে মারামারির মামলায় জেল হাজতে প্রেরন করেন।
জামিনে মুক্তিপ্রাপ্ত অন্যান্যরা হলেন, মামলায় এজাহারভুক্ত ২ নং আসামী উখারী গ্রামের আবুল বাশার,পিতামৃত-আবুল কাশেম, ৩. মো.ইউসুফ,মৃত জব্বার আলী বেপারী ৪. জামাল হোসেন, পিতামৃত-আবুল কাশেম, ৫. মো. মোশারফ হোসেন,পিতা-মো. মফিজ উদ্দিন ৬. নাঈমুর হোসেন সিয়াম, পিতা-শাহ আলম ৭. মোঃ ইসমাইল হোসেন, পিতা- আব্দুল মতিন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার ৪ নং আমলী আদালতে হাজির হয়ে উল্লেখিত নবী হোসেন মেম্বারসহ ৭ জন আসামী জামিন আবেদন করলে ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ বেলাল তাদের মধ্যে ১ নং আসামি নবী হোসেন মেম্বার এর জামিন না-মঞ্জুর করে অন্যান্য আসামীদের জামিন মঞ্জুর করেন। ইউপি সদস্য নবী হোসেনকে জেল হাজতে প্রেরন ও মামলার অন্যান্য আসামীদের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট এ সালাম কমরুদ্দিন। মামলার বাদী জুয়েল মিয়া জানান, নবী মেম্বার দীর্ঘদিন যাবৎ এলাকায় তার লালিত পালিত সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
আমাকে ও মেরে রক্তাক্ত করেছে। এই নবী মেম্বারসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দেবীদ্বার থানা ও কুমিল্লার আদালতে হত্যা, মাদক, অটোরিকশা চুরি ও মারামারির মামলাসহ প্রায় ৫/৬ টি মামলা বিচারাধীন আছে। উল্লেখ্য,গত ১১/১০/২০২২ খ্রিঃ তারিখে ১ নং আসামী মোঃ নবী হোসেন মেম্বার ,০২ নং আসামী আবুল বাশার ও ০৩ নং আসামী মো. ইউছুফদের বিরুদ্ধে অন্য একটি মামলায় পলাতক থাকায় গ্রেপ্তারী পরোয়ানা মূলে পুলিশ তাদের গ্রেফতার করার জন্য গেলে অত্র মামলার বাদী জুয়েল মিয়া পুলিশকে তাদের বাড়িতে অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
পুলিশ গ্রেফতারী পরোয়ানা মূলে অত্র মামলার আসামী মো. ইউসুফ ও আবুল বাশারকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। পুলিশকে সহায়তা করার বিষয়কে কেন্দ্র করে বাদীর সাথে বিবাদীদের দ্বন্দ্ব – তৈরী হলে গত ৩১/১০/২০২৪ খ্রিঃ দুপুরে উখারী গ্রামের ছোবহান কারীর মাদ্রাসার পশ্চিম পাশে জুয়েল মিয়াকে একা পেয়ে নবী হোসেন মেম্বার সহ অন্যান্য আসামীরা দলবদ্ধ হয়ে পথরোধ করতঃ আক্রমন করে মারধর করে জুয়েল মিয়াকে হত্যার উদ্দেশ্য মাথায় কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে, গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে, লাঠি দিয়ে আঘাত করে সমস্ত শরীরে নীলাফুলা জখম করার ঘটনায় কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করেন মামলা নং সিআর -৬২৮/২২ (দেবীদ্বার) ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩২৩/৫০৬/৩৪ পেনাল কোড,।
দেবীদ্বার থানা পুলিশ তদন্ত শেষে গত ০৭/১১/২০২২খ্রিঃ তারিখে কুমিল্লার বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ মামলার ধার্য্য (শুনানি) তারিখ ছিল। ঐ ধার্য্য তারিখেই এই আদেশ দেন।

