দেবর-ভাবীর টানাপোড়েনের দল জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

0
292

নিজস্ব প্রতিবেদকঃ দেবর-ভাবীর টানাপোড়েনের দল জাতীয় পার্টি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে। আজ ২০ নভেম্বর সোমবার থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত এ মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

Advertisement

রোববার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

২৪ নভেম্বর থেকে প্রতিদিন দুটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।

মনোনয়ন ফরম বিক্রি শুরুর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত দেবর – ভাবীর জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়টি  এখনো অবস্থান স্পষ্ট করেনি। দলের মহাসচিব মুজিবুল হক গতকাল রোববারও বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁরা এখনো নেননি।

উল্লেখ্য, দেবর-ভাবীর টানাপোড়েন জাতীয় পার্টির একটি রাজনৈতিক অংশ।কখন কে যে দলের ক্ষমতায় থাকেন এটিও বুঝে ওঠা মুশকিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here