দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করেছে

1
708

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আব্দুল মতিন মাস্টার (৭২) নামের এক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের নিজ ফিশারি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মতিন মাস্টার মঠবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Advertisement

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। নিহত আব্দুল মতিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিদিনের মতো তার বাবা নিজের ফিশারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। ফজরের নামাজের সময় মসজিদে না আসায় মুসুল্লিরা তার ফিশারিতে খোঁজ নেন। কিন্তু সেখানে না পেয়ে বাড়ির লোকজনকে জানান। অনেক খোঁজাখুঁজির পর সকাল ছয়টার দিকে ফিশারির পানিতে গলা কাটা মরদেহ ভাসতে দেখতে পান তারা। ত্রিশাল থানার ওসি জাকিউল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন প্রতিদিনই নিজ ফিশারিতে রাত্রিযাপন করতেন। কোনো কেয়ারটেকার ছিল না। সকালে স্থানীয়রা পুকুরের পানিতে আব্দুল মতিনের মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে সকাল নয়টার দিকে গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ত্রিশাল সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুর রকিব খান বলেন, ধারণা করা হচ্ছে, রাতেই তাকে গলাকেটে হত্যা করে পুকুর পাড়ে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা জানাতে জানা যায়নি। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরশাদ উদ্দিন জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here