দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে প্রধানমন্ত্রী

0
510

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: পিআইডিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জনসমূহ সমুন্নত রাখতে সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর প্রথম কর্মদিবস কাটান। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।প্রধানমন্ত্রী বলেন, যদিও কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা, যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়।

Advertisement

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, টেন্ডার ছিনতাইয়ের ঘটনা দেশে বারংবার ঘটেছে। কিন্তু আমরা দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। প্রযুক্তির বদৌলতে এই সাফল্য এসেছে এবং এটা ডিজিটাল বাংলাদেশের একটা ভালো ফল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here