দুমকিতে লোহালিয়া নদীতে শিক্ষার্থী নিখোঁজ

0
872

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে জিহাদ (৯) নামের চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার দুপুর একটায় মুরাদিয়া ইউনিয়নের পাংশিঘাটা খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জিহাদ ওই এলাকার মিন্টু মীরার ছেলে। সে ৫৬ নং পূর্ব দক্ষিণ  চরবয়রা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিহাদসহ তার ৫ বন্ধু পাংশিঘাটা খেয়াঘাট এলাকায় গোসলে নামেন। এসময় জিহাদ সাঁতার না জানায় নদীতে ডুবে যায়। পরে বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে খুজে পাননি।

Advertisement

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here