দুমকি,আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ” বিএনপি অফিস ভাংচুর, আহত-৩৫

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 65918

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (65918, 'post_views_count', '0')

0

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাংচুর, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩৫ নেতা-কর্মি আহত হয়েছে।গতকাল সকাল সাড়ে ১০টায় গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি অফিস কার্যালয়ের সামনে এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপি’র পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফল করতে ৫ শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়। এসময় দু’পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিনত হয়। আ’লীগ, যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাংচুর করে।

Advertisement

দু’পক্ষের সহিংসতায় পুলিশসহ অন্ততঃ ৩৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিএনপির আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল আলম মৃধা, জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্য সচিব রিপন শরীফ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিত মাসুদ আলম মৃধা, যুগ্ন আহবায়ক শামীম হাওলাদার, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দল আহবাহয়ক সৈয়দ অহিদুল ইসলাম অহিদ, পুলিশ কনস্টবল দেলোয়ার হোসেনসহ ৭জনকে আশংকাজনক অবস্থায় দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। হামলা-সংঘর্ষের ঘটনাটিকে আ’লীগ-বিএনপি পরস্পরকে দায়ী করেছে।

আহত বিএনপির আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আ’লীগ-যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর ও অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিনের দাবি, সারাদেশে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে দু’পক্ষে সহিংসতা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here