দুই নারীকে গলা কেটে হত্যা

0
8813

কিশোরগঞ্জের নিকলীতে পারিবারিক কলহের জেরে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে শওকত আলী (৩০) নামে এক ঘাতক। জোড়া খুনের এ ঘটনায় পুলিশ ঘাতককে আটক করেছে। নিহতরা হলেন, নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের বড়বাংলা গ্রামের শওকত আলীর স্ত্রী আয়শা আক্তার (২২) ও পূর্বপাড়া গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী সালমা আক্তার (৩০)।

Advertisement

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে শওকত আলী তার গর্ভবতী স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। এর কিছুক্ষণ পরই পার্শ্ববর্তী পূর্বপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে আয়শার বড় ভাবি সালমাকে হত্যা করে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক শওকত আলীকে আটক করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here