থানা ও হাসপাতালের জিভিসহ নোয়াখালীর চাটখিলে ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 50685

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (50685, 'post_views_count', '0')

0

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর চাটখিলে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের ভিপি মিজান রোডের আবু মিয়া বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারে নি।নিহত রিকশাচালক আবদুস সাত্তার (৩৫) নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মইচরা গ্রামের কালু মিয়ার ছেলে।

Advertisement

নিহতের খালাতো ভাই গিয়াছউদ্দিন জানান, সে গত ২০-২৫ দিন আগে চাটখিল উপজেলায় আসে। চাটখিল ১১নং পোল এলাকায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। এর আগে সে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা বুকে ছুরিকাঘাতে তাকে হত্যা করে।

এ ঘটনায় আজ বুধবার সকাল ১০টায় নিহতের ভাই জামালউদ্দি থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যাটারি চালিত অটোরিকশা ও পকেট থেকে টাকা ও লাশের পাশে মহিলাদের একটি ওড়না উদ্ধার করা হয়। কিন্তু তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here