জেমস এ কে হামীম: রাজধানীর তুরাগের গুলগোলার মোড় এলাকায় থেকে ৬০পিস ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল হোসেন (৩২) ও ওমর ফারুক (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তুরাগ থানা পুলিশ । বুধবার রাত অনুমানিক ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন, বি- বাড়িয়া জেলার, কসবা থানার, চন্দ্রপুর গ্রামের মোঃ আবুল কাসেমের ছেলে বলে যানা যায় ।
বর্তমানে তুরাগের ভাটুলিয়া এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া । গ্রেপ্তারকৃত ওমর ফারুক তুরাগের শুক্রভাংগা এলাকার হাজী মনিরুজ্জানের ছেলে । তারা তুরাগের কুখ্যাত মাদক বক্সাবসায়ী বলে জানাগেছে। তুরাগ থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই শাহিন ও এ এস আই হরিদাস রায় বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবৎ তুরাগ থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের গুলগোলার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই । ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তুরাগ থানার ওসি তদন্ত মোঃ শফিউল্লাহ বলেন, মাদক বিক্রির সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। যার নং ৪ তাং ৩/৪/২০১৯ইং তাদেকে আদালতে পাঠানো হয়।

