তুরাগ তীরের ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদে আবেদন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 8238

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (8238, 'post_views_count', '0')

0

তুরাগ তীরের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আবেদন করা হয়েছে হাইকোর্টে। এ বিষয়ে শুনানির জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মাহমুদুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরসেদের একটি আবেদন দায়ের করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। সম্প্রতি হাইকোর্টে তুরাগ তীরের স্থাপনার হালচাল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে জানানো হয়, তুরাগ নদের তীরে এখনও ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠান দখলে রয়ে গেছে। এগুলো উচ্ছেদ করতে আগের করা রিটের সম্পুরক হিসেবে একটি আদেশ দাখিল করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। মনজিল মোরসেদ বলেন, বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় ৩০টি অবৈধ স্থাপনা এখনও তুরাগ নদীর তীরে রয়ে গেছে। ওই স্থাপনাগুলো অপসারণের জন্য আবেদন করা হয়েছে। আদালত শুনানির জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here