তিনটি মিষ্টির দোকানকে নয় হাজার টাকা জরিমানা

1
1554

আজ রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারি পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

Advertisement

 

অফিস সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে মেসার্স রবি মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্যাকেটের ওজন কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৪৩ ও ৪৬ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা, মেসার্স গনেশ পাগল মিষ্টান্ন ভান্ডারকে পঁচা দই বিক্রি ও ওজনে কারচুপি করায় দুই হাজার টাকা এবং মেসার্স দিলীপ কুন্ডু স্টোরকে মূল্য তালিকা না রাখার জন্য ৩৮ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here