বিশেষ প্রতিনিধি ঃ তালতলীতে বিরোধীয় জমির আদালতে মোাদ্দমায় ডিক্রির রায় ঘোষণার পর জমির দখল বুঝে পেলেন শাহআলম মুন্সী গং। বরগুনা সিনিয়র সহকারী জজ তারিক হোসেন ডিক্রির চুরান্ত রায় ঘোষনা করেন। গত ১৪ জুলাই শুক্রবার বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতের নাজির আব্দুস্সালাম বাদল, উকিল কমিশন এ কিউ ফারুক, জারিকার, সার্ভেয়ার ও ঢুলিসহ এক প্লাটুন পুলিশ সাথে নিয়ে ঢোল সোহরাত করে আদালতের রায় প্রাপ্ত মালিক শাহআলম মুন্সী গং দের লাল নিশান ও পিলার পুতে দখল বুঝিয়ে দেন। আদালত সূত্রে জানা গেছে, তালতলীর বড় নিশানবাড়িয়া মৌজার এস এ ৭২, ৬২,৪০৩ ও ৬১৭ নং খতিয়ানে ৫৮১০,৫৮১৪,৫৮১১,৫৮১৩,৫৮০৮, ৫৮০৫,৫৮০৩,৫৮২৫,৫৮২৬ দাগের মোট ১৮ একর ৯২ শতাংশ জমি নিয়ে গত ১৬,০৭,২০১৫ তারিখে বেতাগী নিবাসী বারেক হাওলাদার আদালতে শাহ আলম মুন্সী গংদের ১২ জনকে বিবাদী করে ২৫৬ নং মোাদ্দমা দায়ের করে। আদালত উক্ত শাহআলম মুন্সী গংদের পক্ষে ডিক্রি রায় ঘোষণা করেন । রায় ঘোষণার পর গত ১৪ জুলাই শুক্রবার সরেজমিনে ঢোল সোহরাত করে পিলার ও লাল নিশান পুতে মালিকদের জমির দখল বুঝিয়ে দিলেন আদালত কর্তৃপক্ষ।
