তার প্রতি ঘৃণা প্রকাশ করতে হবে এ দেশের মানুষের : বাণিজ্যমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 28552

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (28552, 'post_views_count', '0')

0

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মাসুদা ভাট্টি একজন ভালো সাংবাদিক, অত্যন্ত সম্মানিত। তাঁর অনেক সুনাম রয়েছে। মইনুল হোসেন তাঁকে নিয়ে যে কটাক্ষ করেছে, তা দেখেছি। বরং মইনুল হোসেনের চরিত্র নষ্ট। এ চরিত্র তার রাজনৈতিক চরিত্র।

Advertisement

মাসুদা ভাট্টি নয় মইনুল হোসেনই রাজনৈতিক চরিত্রহীন। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের টবগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ইয়ানূর রহমান বিপ্লব মোল্লা সভাপতিত্ব করেন।’২০০৫ সালের ৩০ ডিসেম্বর শিবিরের একটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি শিবিরের গুণকীর্তন করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের সাথে মইনুল হোসেনের হাত আছে’ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, খন্দকার মোশতাক যখন একটি রাজনৈতিক দল করেছিল সেই দলের নেতা হয়েছিল এ মইনুল হোসেন। এখন আবার তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী ও ২০০১ এর সারা দেশব্যাপী অত্যাচার-নির্যাতনকারী বিএনপি-জামায়াতের সাথে হাত মিলিয়েছে। মন্ত্রী আরো বলেন, ড. কামাল হোসেন আওয়ামী লীগ করতেন, তিনি আজকে বিএনপির সাথে যোগ দিয়েছেন। শিবিরের সাথে সম্পৃক্ত মইনুল হোসেনের মতো একজন লোককে তারা কাছে টেনেছে। সে দিন মাসুদা ভাট্টির প্রশ্ন ঠিকই করেছিল। যারা একাত্তরে নারী ধর্ষণ করেছে তাদের পক্ষে মইনুল হোসেন কথা বলেছে। আজ জাতির সামনে তার ক্ষমা চাইলেই হবে না, তার প্রতি ঘৃণা প্রকাশ করতে হবে এ দেশের মানুষের।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here