عَنْ أَبِي عُبَيْدَةَ أَنَّ عَبْدَ اللهِ رَأَى رَجُلًا يُصَلِّى قَدْ صَف تيْن قَدَمَيْهِ فَقَال خَالَفَ السُّنَّةِ وَلَوْ رَاوَحَ بَيْنَهُمَا كَان أفضل. হযরত আবূ উবায়দা (রা.) হতে বর্ণিত যে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এর ব্যাক্তিকে উভয় পা মিলিয়ে দাঁড়িয়ে নামায পড়তে দেখলেন। তিনি বলেন, এই ব্যক্তি সুন্নতের বিরোধিতা করল। যদি এই ব্যক্তি পদদ্বয়ের মাঝখানে ব্যবধান বা ফাঁকা রেখে দাঁড়াত তা হলে ইহা উত্তম হতো। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হইতে বর্ণিত যে, তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে নামায পড়ছে দুই পা মিলিয়ে। তিনি বললেন, এই ব্যক্তি সুন্নতের খেলাফ করেছে। যদি সে দুই পায়ের মধ্যে ফাঁকা রেখে দাঁড়াত তা হলে ইহা আমার কাছে অধিক পছন্দনীয় হতো। হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায আরম্ভ করতেন তখন কিছুক্ষণ চুপ থাকতেন। এই সময় দোয়া পড়তেন।

