তরুনরাই আসল সত্যের শক্তি দিয়ে, অপশক্তিকে ভেঙ্গে দিতে পারে, সাবেক এমপি কামরুল আশরাফ পোটন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 50830

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (50830, 'post_views_count', '0')

0

মাহবুব সৈয়দ, জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-২ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন বলেছেন ইতিহাস সাক্ষী আছে তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি সকল প্রকার অপশক্তিকে ভেঙে  দিতে পারে। সমাজের তরুণ ও যুবকরা হলো একটি বিপ্লব। তারা যেকোনো অন্যায়-অনিয়ম ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানো মাত্রই মিথ‍্যার পরাজয় ঘঠে।শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পোস্ট অফিসে রোডে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক তানজিরুল হক রনির অফিস উদ্বোধন করে নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এবং সবাইকে ঐক‍্যবদ্ব হয়ে দলের পক্ষে কাজ করার কথা বলেন।

Advertisement

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও শোকাবহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন, কামরুল আশরাফ খান।তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই পরিশ্রমকে স্বার্থক করতে হলে তারুণ্যের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবকরা ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে তুলতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার ও যুবলীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান সহ অন্যান্য নেতা কর্মী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here