ঢাকায় শাকিবের সঙ্গে শ্রাবন্তী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 802

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (802, 'post_views_count', '0')

0
বিনোদন ডেস্ক: বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘শিকারি’। এতে বাংলাদেশের শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীকে।

সিনেমাটির মহরতে অংশ নিতে সোমবার দুপুরে ঢাকায় আসেন টালিগঞ্জের নায়িকা শ্রাবন্তী। এরপর সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সিনেমাটির মহরতে অংশ নেন। এবারই প্রথম ঢাকায় আসেন টালিউডের জনপ্রিয় এই মুখ। যদিও এক দিনের জন্য এবারের ঢাকায় আসা। তবে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে আবারো ঢাকায় আসবেন শ্রাবন্তী।

Advertisement

আগামি ১৪ই মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশেও এর শুটিং হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সকালেই শ্রাবন্তী কলকাতা ফিরে যাবেন।

‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশ থেকে সীমান্ত ও কলকাতার জয়দেব। শাকিব খান ও শ্রাবন্তী ছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং ভারতের রাহুল দেব, সব্যসাচী, লিলি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here